ইরানের সঙ্গে যুদ্ধে রাশিয়া-চিন কোনো ফ্যাক্টর নয়, কড়া হুঁশিয়ারি আমেরিকার

ইরানের সঙ্গে যুদ্ধে রাশিয়া-চিন কোনো ফ্যাক্টর নয়, কড়া হুঁশিয়ারি আমেরিকার

ইরান-ইজরায়েল সংঘাতের আবহে তেহরানকে চরম হুঁশিয়ারি দিল ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এক বিস্ফোরক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা ইতিবাচক অবস্থানে রয়েছে। এই যুদ্ধে রাশিয়া বা চিনের মতো শক্তিগুলো আমেরিকার কাছে কোনো বড় বাধা বা ‘ফ্যাক্টর’ নয় বলেই তিনি দাবি করেছেন। হেগসেথের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য এখন কেবল ইরানকে কাবু করা এবং বিদেশি শক্তির হস্তক্ষেপ তাদের রণকৌশলে কোনো প্রভাব ফেলবে না।

আমেরিকা সংক্ষিপ্ত সংঘাত নয়, বরং দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছেন হেগসেথ। তিনি জানান, মার্কিন সামরিক পরিকাঠামো ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী, যা অনির্দিষ্টকাল যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে, নতুন সুপ্রিম লিডারের অধীনে ইরানের পাল্টা আক্রমণের প্রস্তুতির মাঝেই পেন্টাগনের এই আত্মবিশ্বাস তেহরানের ওপর মানসিক চাপ সৃষ্টির কৌশল। এই মন্তব্য মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *