ইরানের হুঁশিয়ারিতে বিশ্ববাজারে জ্বালানির দামে আগুন আমজনতার কপালে চিন্তার ভাঁজ

ইরানের হুঁশিয়ারিতে বিশ্ববাজারে জ্বালানির দামে আগুন আমজনতার কপালে চিন্তার ভাঁজ

আমেরিকার বিরুদ্ধে ইরানের কড়া হুঁশিয়ারির জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। বর্তমানে ব্রেন্ট ক্রুডের দাম ২.৪৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১৬ ডলারে পৌঁছেছে এবং মার্কিন তেলের দাম ২.৯৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০২.৫৭ ডলারে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হওয়া এবং তেল খনিতে হামলার ঘটনায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এখন সাধারণ মানুষের পকেটে সরাসরি টান দিচ্ছে। জ্বালানির দাম আকাশছোঁয়া হওয়ায় পরিবহন খরচ বৃদ্ধির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহলের এই অস্থিরতা বিশ্ব অর্থনীতিতে বড়সড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *