ইরানে ধ্বংস হওয়া মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধার করল আমেরিকা

ইরানে ধ্বংস হওয়া মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধার করল আমেরিকা

ইরানে বিধ্বস্ত মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে মার্কিন সেনাবাহিনী। শুক্রবার বিমানটি ধ্বংস হওয়ার পর থেকেই ওই কর্নেল পদমর্যাদার সেনা কর্মকর্তা নিখোঁজ ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শত্রু ভূখণ্ডে এক দুঃসাহসিক ও গোপন অভিযান চালিয়ে তাঁকে সুরক্ষিত অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। উদ্ধারকৃত পাইলট বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প এই অভিযানকে মার্কিন ইতিহাসের অন্যতম দুঃসাহসিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, ইরানি বাহিনীর চোখে ধুলো দিয়ে ওই পাইলট প্রায় দুই দিন আত্মগোপন করেছিলেন। উদ্ধার অভিযানে বেশ কয়েকটি যুদ্ধবিমান অংশ নেয় এবং মার্কিন বাহিনী ইরানের আকাশে নিজেদের আধিপত্য প্রমাণ করেছে। অভিযানে আমেরিকার কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে ট্রুথ সোশালে এক বার্তায় জানানো হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার ইরানের হামলায় আমেরিকার দুটি যুদ্ধবিমান ধ্বংস হলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। পাইলটকে খুঁজতে যাওয়া হেলিকপ্টারগুলোও হামলার মুখে পড়েছিল। তেহরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ওই অঞ্চলে ব্যাপক তল্লাশি চালালেও শেষ পর্যন্ত মার্কিন কমান্ডোরা সফলভাবে পাইলটকে উদ্ধার করতে সক্ষম হন। তবে এই স্পর্শকাতর অভিযান নিয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *