ইরানে বড়সড় হামলার পর এবার যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প

ইরানে বড়সড় হামলার পর এবার যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে বড় সাফল্যের দাবি করে যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ইরানে নতুন করে আক্রমণ করার মতো লক্ষ্যবস্তু আর অবশিষ্ট নেই। ট্রাম্পের দাবি, পশ্চিমা এশিয়ায় যুদ্ধের অগ্রগতি সন্তোষজনক এবং নির্ধারিত সময়ের আগেই তারা লক্ষ্যপূরণ করতে সক্ষম হয়েছেন। ইরানের ৪৭ বছরের কর্মকাণ্ডের ফল তাদের ভোগ করতে হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জ়োলফাকারি জানিয়েছেন, হরমুজ প্রণালীতে উত্তেজনার জেরে তেলের দাম ব্যারেল প্রতি ২০০ ডলারে পৌঁছাতে পারে। ইরান ইতিমধ্যে ওই এলাকায় তিনটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে। তবে মার্কিন প্রেসিডেন্টের পাল্টা দাবি, হরমুজ প্রণালীতে ইরানের মাইন পাতা ১৬টি নৌকো ধ্বংস করেছে তাদের বাহিনী। এই পাল্টাপাল্টি হুমকিতে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে এই যুদ্ধে আমেরিকার ক্ষয়ক্ষতির খতিয়ানও নেহাৎ কম নয়। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ছয়জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, উপসাগরীয় অঞ্চলে ১১টি সামরিক ঘাঁসহ অন্তত ১৭টি মার্কিন স্থাপনা ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে জর্ডন ও বাহরিনের গুরুত্বপূর্ণ ঘাঁটি ছাড়াও দুবাই ও সৌদি আরবের অসামরিক স্থাপনা এবং মার্কিন দূতাবাসও ইরানের নিশানায় পরিণত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *