ইরান-আমেরিকা উত্তেজনায় অগ্নিমূল্য জ্বালানি তেল ১৫০ ডলারে পৌঁছানোর আশঙ্কা
March 9, 20262:13 pm

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের উর্ধ্বগতি দেখা দিয়েছে। ইরান ও আমেরিকা যুদ্ধের আবহে সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১১৯ ডলার ছাড়িয়ে গেছে। বাজার বিশেষজ্ঞদের মতে, ১৯৭০ সালের তেল সংকটের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যা ১৯২২ সালের তুলনায় অনেক বেশি উদ্বেগজনক। কারণ এবার যুদ্ধের ভয়ের চেয়েও বাস্তব সরবরাহ ঘাটতি মূল প্রভাব ফেলছে।
বিশেষজ্ঞদের সতর্কবার্তা অনুযায়ী, হরমোজ প্রণালী বন্ধ থাকার প্রভাব দীর্ঘস্থায়ী হলে তেলের দাম ১৪৫ থেকে ১৫০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। কোটক সিকিউরিটিজের মতে, তাৎক্ষণিক প্রতিরোধ ১২৫ ডলার থাকলেও, পরিস্থিতি স্বাভাবিক না হলে বিশ্বজুড়ে চরম মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক মন্দার ঝুঁকি তৈরি হবে।