ইরান-ইসরায়েল সংঘাতে বিপুল আর্থিক ক্ষতির মুখে আমেরিকা
March 7, 20268:04 am

আমেরিকা ও ইজরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই নিহত হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। ডোনাল্ড ট্রাম্প ও বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন এই সামরিক পদক্ষেপ কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থানে থাকলেও, এর বড় ধরনের আর্থিক প্রভাব পড়েছে মার্কিন অর্থনীতিতে।
সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ইরানে হামলার পরবর্তী মাত্র ১০০ ঘণ্টায় আমেরিকার ব্যয় হয়েছে প্রায় ৩.৭ বিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩১ হাজার কোটি টাকার সমতুল্য। যুদ্ধের এই বিপুল ব্যয়ভার নিয়ে আন্তর্জাতিক মহলে নানা মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে।