ইরান ইস্যুতে বড় দাবি ট্রাম্পের, নেতানিয়াহুর সঙ্গে আলোচনার ইঙ্গিত

ইরান ইস্যুতে বড় দাবি ট্রাম্পের, নেতানিয়াহুর সঙ্গে আলোচনার ইঙ্গিত

ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে বড়সড় মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তিনি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় না থাকলে ইরান ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দিত। দুই রাষ্ট্রনেতার যৌথ প্রচেষ্টাতেই ইসরায়েল অস্তিত্ব টিকিয়ে রেখেছে বলে তিনি জানান। পাশাপাশি ট্রাম্প স্পষ্ট করেছেন, ইরান যুদ্ধ অবসানের চূড়ান্ত সিদ্ধান্ত তিনি আলোচনার মাধ্যমেই নেবেন।

যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প জানান, নেতানিয়াহুর সঙ্গে পরামর্শ করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ইরানের বিরুদ্ধে সামরিক চাপ অব্যাহত থাকবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, এই সংঘাত আগামী চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত চলতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *