ইরান প্রশ্নে অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে সঞ্চালিকার রূপের স্তুতি ট্রাম্পের

ইরান প্রশ্নে অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে সঞ্চালিকার রূপের স্তুতি ট্রাম্পের

ফক্স নিউজের একটি লাইভ অনুষ্ঠানে ইরান পরিস্থিতি নিয়ে কঠিন প্রশ্নের সম্মুখীন হয়ে সঞ্চালিকা ডানা পেরিনোর রূপের প্রশংসা শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের আবহে ইরানের সাধারণ মানুষের খাদ্য ও পানীয় জলের সংকট নিয়ে সঞ্চালিকা উদ্বেগ প্রকাশ করলে, ট্রাম্প সরাসরি উত্তর না দিয়ে পুরনো স্মৃতিরোমন্থন করেন। তিনি মন্তব্য করেন যে, সঞ্চালিকা আগের চেয়েও অনেক বেশি সুন্দরী হয়েছেন।

নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে ট্রাম্প জানান, বর্তমানে কোনো নারীকে সুন্দর বলাও রাজনৈতিক ক্যারিয়ারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তার এই মন্তব্যে অনুষ্ঠানে হাসির রোল উঠলেও মূল প্রশ্নটি এড়িয়ে যান তিনি। পরে ইরান প্রসঙ্গে তিনি যোগ করেন, সেখানে সাধারণ মানুষ প্রাণের ভয়ে প্রতিবাদ করার সাহস পান না। তবে নির্দিষ্ট মানবিক সংকট নিয়ে কোনো সদুত্তর তার কাছ থেকে পাওয়া যায়নি।

এদিকে, ইরানে হামলার সাময়িক বিরতি ৫ দিন থেকে বাড়িয়ে ১০ দিন করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরান আলোচনার জন্য মরিয়া হয়ে তাকে ‘বিরাট উপহার’ পাঠিয়েছে। বর্তমানে ৬ এপ্রিল পর্যন্ত হামলা স্থগিত রাখার কথা জানালেও আমেরিকার দেওয়া ১৫ দফা শর্ত ইরান মেনে নেবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রবল সংশয় ও উত্তেজনা বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *