ইরান যুদ্ধের আবহে ট্রাম্পের বড় পদক্ষেপ: পদচ্যুত মার্কিন সেনাপ্রধান র‍্যান্ডি জর্জ

ইরান যুদ্ধের আবহে ট্রাম্পের বড় পদক্ষেপ: পদচ্যুত মার্কিন সেনাপ্রধান র‍্যান্ডি জর্জ

ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন নজিরবিহীন সিদ্ধান্তে মার্কিন সেনাপ্রধান (আর্মি চিফ অফ স্টাফ) র‍্যান্ডি জর্জকে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ সেনার সর্বোচ্চ পদ থেকে জর্জকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন। পেন্টাগন আনুষ্ঠানিকভাবে একে ‘অবসর’ হিসেবে ঘোষণা করলেও, মেয়াদ শেষ হওয়ার প্রায় দেড় বছর আগেই কেন এই সিদ্ধান্ত, তা নিয়ে বিশ্ব রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। এই প্রথম যুদ্ধ চলাকালীন কোনো মার্কিন সেনাপ্রধানকে অপসারণ করা হলো।

সূত্রের খবর, প্রতিরক্ষা কাঠামোর আধুনিকীকরণ এবং ইরান যুদ্ধের রণকৌশল নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে র‍্যান্ডি জর্জের দীর্ঘদিনের সংঘাত চলছিল। ট্রাম্প ও হেগসেথ মার্কিন সামরিক ব্যবস্থাকে আমূল বদলে ফেলতে চাইলেও জর্জ পুরনো পন্থায় অনড় ছিলেন। এই নীতিগত দ্বন্দ্বই শেষ পর্যন্ত তাঁর বিদায় ত্বরান্বিত করেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এদিকে আমেরিকার অভ্যন্তরেও এই যুদ্ধ নিয়ে জনরোষ বাড়ছে। জাতীয়তাবাদের পরিবর্তে দেশের ভঙ্গুর অর্থনীতি এবং অভ্যন্তরীণ উন্নয়নে মনোনিবেশ করার জন্য প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করছেন সাধারণ নাগরিকরা। যুদ্ধের এই সংকটকালীন মুহূর্তে সেনাপ্রধানের অপসারণ ট্রাম্প প্রশাসনের আগামী কৌশল নিয়ে নতুন করে বিতর্ক ও প্রশ্নের জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *