ইরান যুদ্ধের জেরে মধ্যবিত্তের পকেটে টান, কাঁচামালের অভাবে কোন পণ্যের দাম বাড়ছে ৫০ শতাংশ জানুন

ইরান যুদ্ধের জেরে মধ্যবিত্তের পকেটে টান, কাঁচামালের অভাবে কোন পণ্যের দাম বাড়ছে ৫০ শতাংশ জানুন

পশ্চিম এশিয়ার চলমান অস্থিরতা ও ইরান-ইজরায়েল সংঘাতের নেতিবাচক প্রভাব এবার দেশের কন্ডোম শিল্পে পড়তে শুরু করেছে। জ্বালানি সংকটের পর এবার কাঁচামালের অভাবে প্রায় আট হাজার কোটি টাকার এই শিল্প বড়সড় চ্যালেঞ্জের মুখে। বিশেষজ্ঞদের আশঙ্কা, সিলিকন অয়েল ও অ্যামোনিয়ার মতো জরুরি উপকরণের ঘাটতির কারণে বাজারে কন্ডোমের দাম ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

কন্ডোম তৈরির প্রধান উপাদান সিলিকন অয়েল লুব্রিক্যান্ট হিসেবে ব্যবহৃত হয় এবং ল্যাটেক্স স্থিতিশীল রাখতে অ্যামোনিয়া প্রয়োজন। যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় সিলিকন অয়েলের তীব্র সংকট দেখা দিয়েছে এবং অ্যামোনিয়ার দাম প্রায় ৪০-৫০ শতাংশ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া প্যাকেজিংয়ের জন্য প্রয়োজনীয় পিভিসি ও অ্যালুমিনিয়ামের মূল্যবৃদ্ধিও উৎপাদন খরচ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ফলে এইচএলএল লাইফকেয়ার এবং ম্যানকাইন্ড ফার্মার মতো বড় সংস্থাগুলো উৎপাদন ও সরবরাহ নিয়ে গভীর সংকটে রয়েছে।

এই পরিস্থিতিতে জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মতে, গর্ভনিরোধকের দাম বাড়লে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির মানুষের মধ্যে এর ব্যবহার কমে যেতে পারে। এর ফলে অনিচ্ছাকৃত গর্ভধারণ ও জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সরকার বর্তমানে পেট্রোকেমিক্যাল সম্পদ জরুরি শিল্পে ব্যবহারে অগ্রাধিকার দেওয়ায় কন্ডোম তৈরির কাঁচামালের জোগান আরও ৩৫ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *