ইরান যুদ্ধের প্রভাবে কি বিশ্বজুড়ে চিরতরে স্তব্ধ হতে পারে ইন্টারনেট পরিষেবা

ইরান যুদ্ধের প্রভাবে কি বিশ্বজুড়ে চিরতরে স্তব্ধ হতে পারে ইন্টারনেট পরিষেবা

ইরান এবং পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট ও ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সমর বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালী ও লোহিত সাগরের বাব এল-মান্ডেবের তলদেশ দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ সাবমেরিন কেবলগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে। ইরানের মদতপুষ্ট গোষ্ঠীগুলোর হুঁশিয়ারি এবং সম্ভাব্য মিসাইল হামলার ফলে এই সংযোগ বিচ্ছিন্ন হলে ভারতসহ বিশ্বের বড় অংশের প্রশাসনিক ও বেসরকারি পরিকাঠামো মুহূর্তেই ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে।

লোহিত সাগরের তলদেশ দিয়ে যাওয়া ১৭টি সাবমেরিন কেবল ইউরোপ, এশিয়া ও আফ্রিকার ইন্টারনেট ট্র্যাফিকের সিংহভাগ নিয়ন্ত্রণ করে। যুদ্ধের কারণে এই কেবলগুলো ক্ষতিগ্রস্ত হলে বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবস্থা অচল হয়ে পড়বে এবং আধুনিক সভ্যতা এক নজিরবিহীন সংকটের মুখে পড়বে। জ্বালানি তেলের ভাণ্ডারে হামলার পাশাপাশি ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার এই কৌশল বিশ্ব অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থাকে পঙ্গু করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *