ইরান যুদ্ধের বিরোধিতায় গোয়েন্দা প্রধানের পদত্যাগ, ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ জো কেন্টের

ইরান যুদ্ধের বিরোধিতায় গোয়েন্দা প্রধানের পদত্যাগ, ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ জো কেন্টের

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের প্রধান জো কেন্ট নৈতিক অবস্থান থেকে নিজের পদ ছেড়ে দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ইরান নীতি এবং সামরিক অভিযানের তীব্র বিরোধিতা করে তিনি এই সিদ্ধান্ত নেন। কেন্টের দাবি, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না, বরং ইজরায়েল ও প্রভাবশালী মার্কিন গোষ্ঠীর চাপেই এই যুদ্ধ শুরু হয়েছে। ট্রাম্পকে লেখা এক চিঠিতে তিনি এই সামরিক পদক্ষেপ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

সেনাবাহিনীর বিশেষ বাহিনীর প্রাক্তন সদস্য ও অভিজ্ঞ এই গোয়েন্দা কর্মকর্তা জানান, ট্রাম্পের পূর্ববর্তী নির্বাচনী নীতিগুলোর সমর্থক হলেও বর্তমান যুদ্ধ পরিস্থিতি তিনি সমর্থন করতে পারছেন না। ট্রাম্প অবশ্য দাবি করেছেন, ইরান আগে হামলা চালাত বলেই আমেরিকা এই পদক্ষেপ নিয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির এই আবহে জো কেন্টের পদত্যাগ ওয়াশিংটনের পররাষ্ট্রনীতি ও যুদ্ধের যৌক্তিকতা নিয়ে নতুন করে বড়সড় বিতর্কের জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *