ইরান যুদ্ধে জয়ের পথে আমেরিকা, খুব দ্রুতই আসতে চলেছে বড় সাফল্য
March 19, 20268:57 pm

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বৃহস্পতিবার জানিয়েছেন যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ আমেরিকার পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। তিনি স্পষ্টভাবে জানান এই লড়াই অনির্দিষ্টকাল ধরে চলার কোনো সম্ভাবনা নেই এবং আমেরিকা জয়ের লক্ষ্যেই এগোচ্ছে।
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সঙ্গে ইরানের সংঘাত ১৯ দিনে পা দিয়েছে। যুদ্ধ বন্ধে কোনো পক্ষই এখন পর্যন্ত কার্যকর পদক্ষেপ না নিলেও মার্কিন প্রশাসন তাদের রণকৌশল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী।