ইরান যুদ্ধে ট্রাম্পের হুঙ্কার কাজে দিচ্ছে! ভারতের জন্য অপেক্ষা করছে বড় সুখবর

ইরান যুদ্ধে ট্রাম্পের হুঙ্কার কাজে দিচ্ছে! ভারতের জন্য অপেক্ষা করছে বড় সুখবর

আমেরিকা ও ইসরায়েলের সাঁড়াশি অভিযানে রীতিমতো কোণঠাসা ইরান। যুদ্ধের আবহে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘স্ট্রেইট অফ হরমুজ’ বন্ধ করে দিয়েছিল তেহরান, যার ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে তৈরি হয় চরম সংকট। তবে ডোনাল্ড ট্রাম্পের ৪৮ ঘণ্টার কড়া হুঁশিয়ারির পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে।

ন্যাটো প্রধান মার্ক রুট জানিয়েছেন, ট্রাম্পের চাপে এখন বিশ্বের ২০টিরও বেশি দেশ এই সমুদ্রপথ সচল করতে একজোট হয়েছে। স্ট্রেইট অফ হরমুজ পুনরায় খুলে গেলে বিশ্বজুড়ে তেলের দাম নিয়ন্ত্রণে আসবে, যার সরাসরি সুফল পাবে ভারত। ইরানকে চাপে রাখতে আমেরিকার এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে ন্যাটো, কারণ তেহরানের পরমাণু ও মিসাইল কর্মসূচিকে বিশ্বের জন্য বড় হুমকি মনে করা হচ্ছে। সামরিক লড়াই এখন জ্বালানি যুদ্ধে রূপ নিলেও মিত্র দেশগুলোর সক্রিয়তায় ট্রাম্পের জয় দেখছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *