ইরান যুদ্ধে ড্রোন হামলায় নিহত ভারতীয়, ট্রাম্পের নিশানায় তেহরানের মসনদ

ইরান যুদ্ধে ড্রোন হামলায় নিহত ভারতীয়, ট্রাম্পের নিশানায় তেহরানের মসনদ

ইরান বনাম আমেরিকা-ইজরায়েল সংঘাত ভয়াবহ রূপ নেওয়ায় প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক। ওমান উপসাগরে ‘এমকেডি ভিয়ম’ নামক তেলবাহী জাহাজে আকস্মিক ড্রোন হামলায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ওমান প্রশাসনের দেওয়া তথ্যের ভিত্তিতে ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।

একই সাথে তেহরানে এক চিনা নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বেজিং। যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইতিমধ্যেই প্রায় ৩ হাজার নাগরিককে পশ্চিম এশিয়া থেকে সরিয়ে নিয়েছে চিন। আমেরিকার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে চিনা বিদেশমন্ত্রক জানিয়েছে, হামলার বিষয়ে তাদের আগে থেকে কিছুই জানায়নি ওয়াশিংটন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই সামরিক অভিযান আরও ৪ থেকে ৫ সপ্তাহ চলতে পারে। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, ইরানের পরবর্তী শাসনের জন্য তাঁর কাছে তিনটি ‘সেরা’ নাম রয়েছে। তবে এখনই সেই নামগুলি প্রকাশ করতে নারাজ তিনি। ট্রাম্পের কথায়, “আগে কাজটা শেষ হোক, তারপর নামগুলো জানাব।” ইরানের ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে ধোঁয়াশা থাকলেও ট্রাম্পের এই মন্তব্য ভূ-রাজনীতিতে নতুন চাঞ্চল্য তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *