ইরান যুদ্ধে ভারতের ভবিষ্যৎ নিয়ে মোদীর বড় সতর্কবার্তা

মধ্য এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ আর বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যসভায় দাঁড়িয়ে তিনি স্পষ্ট জানান, ইরান-আমেরিকা সংঘাতের জেরে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, উপসাগরীয় দেশগুলিতে থাকা প্রায় ১ কোটি ভারতীয়র নিরাপত্তা এখন দিল্লির প্রধান চিন্তা। বিশেষ করে হরমুজ প্রণালীতে আটকে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার এবং দেশের অভ্যন্তরে নিত্যপণ্যের জোগান স্বাভাবিক রাখাটাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ।
প্রধানমন্ত্রী জানান, পরিস্থিতি সামাল দিতে তিনি নিজে ইরান, ইজরায়েল এবং আমেরিকার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। যুদ্ধের প্রভাবে যাতে সাধারণ মানুষের ওপর ঋণাঞ্চক প্রভাব না পড়ে, সেজন্য রাজ্য সরকারগুলোকে মজুতদারি রুখতে এবং গরিব কল্যাণ যোজনার সুবিধা নিশ্চিত করতে কড়া নির্দেশ দিয়েছেন তিনি। মোদীর মতে, এই সংকট ভারতের অর্থনীতির জন্য এক কঠিন পরীক্ষা, তবে টিম ইন্ডিয়া হিসেবে কাজ করলে দেশ এই বিপদ কাটিয়ে উঠতে সক্ষম হবে।
মোদী ম্যাজিক না কি কূটনীতির চাল? জেনে নিন যুদ্ধের আবহে ভারতের রণকৌশল
- পশ্চিম এশিয়ার যুদ্ধ ৩ সপ্তাহ পেরিয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট।
- হরমুজ প্রণালীতে আটকে অসংখ্য জাহাজ, বিপদে ভারতীয় নাবিকরা।
- বিদেশে থাকা ১ কোটি ভারতীয়র সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র।
- রাজ্যগুলিকে কালোবাজারি রুখতে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর।
- যুদ্ধ দীর্ঘস্থায়ী হলেও দেশের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর ভারত সরকার।