ইরান যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বড় পদক্ষেপের ইঙ্গিত
March 19, 20268:55 pm

মধ্যপ্রাচ্যে ঘনীভূত হওয়া ইরান ও ইসরায়েলের সংঘাতের অবসান ঘটাতে বড় ঘোষণা দিলেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। গত সপ্তাহে ইরাকে নিহত মার্কিন সেনাদের পরিবারের সাথে আলোচনার পর তিনি জানান, এই লড়াই অনির্দিষ্টকাল চলবে না। পেন্টাগনের এই বার্তা বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতা এবং স্টক মার্কেটে ধসের মুখে মার্কিন প্রশাসনের ওপর ক্রমবর্ধমান চাপের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
এদিকে ইরানের তেল খনিগুলোতে ইসরায়েলি হামলার পাল্টা হিসেবে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়েছে রেভল্যুশনারি গার্ডস। সৌদি আরামকো এবং কাতারসহ অন্যান্য জ্বালানি কেন্দ্রগুলো এখন তেহরানের নিশানায়। উদ্ভূত পরিস্থিতিতে যুদ্ধ পরিস্থিতির দীর্ঘসূত্রতা রুখতে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন আমেরিকা দ্রুত সমাধানের পথ খুঁজছে।