ইসরায়েল-ইরান দ্বন্দ্বে পাকিস্তানের চেয়ে ভারতকেই নির্ভরযোগ্য মধ্যস্থতাকারী মানছে তেল আবিব

ইসরায়েল-ইরান দ্বন্দ্বে পাকিস্তানের চেয়ে ভারতকেই নির্ভরযোগ্য মধ্যস্থতাকারী মানছে তেল আবিব

ইরান ও আমেরিকার মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ইসরায়েলি বিদেশ মন্ত্রকের বিশেষ দূত ফ্লুর হাসান-নাহুম এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন যে, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের তুলনায় ভারত অনেক বেশি সক্ষম ও নির্ভরযোগ্য। জিহাতি সন্ত্রাসবাদ নিয়ে জর্জরিত পাকিস্তানের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি ভারতের নিরপেক্ষ অবস্থান ও বিশ্বস্ততার প্রশংসা করেন।

ফ্লুর হাসান-নাহুম ভারতকে ইসরায়েলের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র হিসেবে বর্ণনা করে বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাদের সুসম্পর্ক দীর্ঘদিনের। ভারতের সঙ্গে বিশ্বের প্রায় সব দেশের সুষম কূটনৈতিক সম্পর্ক রয়েছে, যা শান্তি স্থাপনে সহায়ক হতে পারে। যেখানে পাকিস্তান নিজেকে প্রাসঙ্গিক প্রমাণের চেষ্টা করছে, সেখানে ভারতের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক মহলে অনেক বেশি বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইশাক ডার আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনার পরিবেশ তৈরির দাবি করলেও ইরান তা নাকচ করে দিয়েছে। ইরানি বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, আমেরিকার শর্তগুলো অযৌক্তিক হওয়ায় তারা আলোচনায় আগ্রহী নন। এই ভূ-রাজনৈতিক টানাপোড়েনের মাঝে ইসরায়েলের এই মন্তব্য দক্ষিণ এশিয়ায় ভারতের ক্রমবর্ধমান কূটনৈতিক গুরুত্বকেই পুনরায় প্রতিষ্ঠিত করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *