ইসলামপুর হবে ‘ঈশ্বরপুর’, বাংলাতেও নাম বদলের রাজনীতি BJP-র? কী বলছে TMC

ইসলামপুরের নাম বদলে ঈশ্বরপুর করার প্রস্তাব বিজেপির

উত্তর দিনাজপুরের ইসলামপুরে দলীয় এক সভায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এলাকাটির নাম পরিবর্তন করে ‘ঈশ্বরপুর’ রাখার প্রস্তাব দিয়েছেন। উত্তরপ্রদেশ ও রাজস্থানের মতো বিজেপি শাসিত রাজ্যগুলোতে ঐতিহাসিক জনপদ ও শহরের নাম বদলের যে ধারা লক্ষ্য করা গেছে, এবার সেই একই মডেল বাংলায় প্রয়োগের ইঙ্গিত দিল গেরুয়া শিবির। নীতিন নবীনের এই মন্তব্যকে কেন্দ্র করে আসন্ন নির্বাচনের আগে হিন্দুত্বের আবেগ উসকে দেওয়ার কৌশল দেখছে রাজনৈতিক মহল।

তৃণমূল কংগ্রেস বিজেপির এই নাম বদলের রাজনীতিকে কড়া ভাষায় সমালোচনা করেছে। ঘাসফুল শিবিরের দাবি, উন্নয়নমূলক ইস্যু থেকে নজর ঘোরাতেই বিজেপি বিভাজনের রাজনীতি করছে এবং ইতিহাস বিকৃতির চেষ্টা চালাচ্ছে। নাম পরিবর্তনের এই প্রস্তাবকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক অঙ্গনে তুমুল বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এই পদক্ষেপকে সংকীর্ণ মানসিকতার পরিচয় বলে কটাক্ষ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *