উচ্চ প্রাথমিকে ১২৪১ জনের নিয়োগ নিয়ে বড় আপডেট! ৮ এপ্রিল কি মিলবে চূড়ান্ত সমাধান? হাইকোর্টে মুখ খুলল রাজ্য

উচ্চ প্রাথমিকে ১২৪১ জনের নিয়োগ নিয়ে বড় আপডেট! ৮ এপ্রিল কি মিলবে চূড়ান্ত সমাধান? হাইকোর্টে মুখ খুলল রাজ্য

রাজ্যজুড়ে হাজারো চাকরিপ্রার্থীর নজর এখন ৮ এপ্রিলের দিকে। দীর্ঘ ১০ বছরের অপেক্ষা কি এবার শেষ হবে? উচ্চ প্রাথমিক স্তরে আটকে থাকা ১২৪১ জন প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া নিয়ে কলকাতা হাইকোর্টে নয়া মোড়। গত সোমবারের শুনানিতে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের কাছে সময় চেয়ে নিয়েছে শিক্ষা দপ্তর। আদালত স্পষ্ট জানিয়েছে, আগামী ৮ এপ্রিল পরবর্তী শুনানির দিন শিক্ষা সচিব, স্কুল শিক্ষা কমিশনার এবং এসএসসি চেয়ারম্যানকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির থাকতে হবে।

উল্লেখ্য, আট দফার কাউন্সেলিং শেষ হলেও এই ১২৪১ জন প্রার্থীর নিয়োগ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। শিক্ষা দপ্তরের দাবি, লিঙ্গ, মাধ্যম বা সংরক্ষিত ক্যাটাগরির সঙ্গে শূন্যপদের মিল না থাকায় এই নিয়োগ করা যাচ্ছে না। তবে আদালতের কড়া পর্যবেক্ষণ, নিয়োগ বিধিতে বাধা থাকলেও আদালতের নির্দেশে এই নিয়োগ অনায়াসেই সম্ভব। তবুও কেন ১০ বছর ধরে ঝুলে আছে এই ভাগ্য? চাকরিপ্রার্থী মঞ্চের প্রশ্ন, শূন্যপদ থাকা সত্ত্বেও কেন চূড়ান্ত অনুমোদনের ফাইল আটকে রাখা হচ্ছে? এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই মিলতে পারে এই সব প্রশ্নের উত্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *