উড়িষ্যায় কাজে গিয়ে নিখোঁজ ধলহারার যুবক, সাতদিনেও মেলেনি সন্ধান

উড়িষ্যায় কাজে গিয়ে নিখোঁজ ধলহারার যুবক, সাতদিনেও মেলেনি সন্ধান

পূর্ব মেদিনীপুরের তমলুক থানার ধলহারা গ্রামের পরিযায়ী শ্রমিক শেখ নুর ইসলাম (৩৬) উড়িষ্যার অনুকূলে কাজে গিয়ে গত সাতদিন ধরে নিখোঁজ। হাওড়ার এক ঠিকাদারের অধীনে কাজ করতে যাওয়া ওই যুবক এক সাইট থেকে অন্য সাইটে বাসে করে যাওয়ার সময় নিখোঁজ হন। পরিবারের দাবি, বাসে বাংলা ভাষায় কথা বলার সময় কিছু দুষ্কৃতী তাকে জোরপূর্বক নামিয়ে নিয়ে যায়।

নিখোঁজ যুবকের বাবা আমিরুল ইসলাম জানান, উড়িষ্যা পুলিশে লিখিত অভিযোগ জানানো হলেও গত এক সপ্তাহে প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতিবেশী শেখ জসীমউদ্দীনের মতে, ভাষাগত কারণেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। বর্তমানে প্রশাসনের উদাসীনতায় নুর ইসলামের পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

এই ঘটনায় ধলহারা গ্রামজুড়ে শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। চার ভাই ও বৃদ্ধ বাবা-মায়ের সংসারে নুর ইসলামের নিখোঁজ হওয়ার সংবাদে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দ্রুত তদন্ত ও নুর ইসলামের নিরাপদে প্রত্যাবর্তনের দাবিতে পরিবারের সদস্যরা এখন জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *