উড্ডয়নের আগেই আমেরিকার হামলা, বিধ্বস্ত ইরানের বিমান

উড্ডয়নের আগেই আমেরিকার হামলা, বিধ্বস্ত ইরানের বিমান

ইরানের মাশহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে মহান এয়ারের একটি যাত্রীবাহী বিমান। ১ এপ্রিল ভোরে এই বিমানটির নয়াদিল্লি পৌঁছানোর কথা ছিল। ভারত থেকে প্রায় ১১ টন জরুরি ওষুধ ও মানবিক সহায়তা সামগ্রী ইরানে নিয়ে যাওয়ার জন্য এই বিশেষ ফ্লাইটের সময়সূচী নির্ধারিত ছিল।

এই হামলার ফলে ভারত ও ইরানের মধ্যে চলমান মানবিক সহায়তা মিশন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। গত ১৮ মার্চ ভারত বন্ধুত্বের নিদর্শন হিসেবে সহায়তার প্রথম চালান ইরানে পাঠিয়েছিল। তবে আমেরিকার এই সাম্প্রতিক হামলা ইরানের বাণিজ্যিক বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

সূত্রের খবর, এর আগে মেহরাবাদ বিমানবন্দরে ইসরায়েলি হামলায় প্রায় ১৬-১৭টি বাণিজ্যিক ও কার্গো বিমান ধ্বংস হয়েছিল। যদিও ইসরায়েল ও আমেরিকা দাবি করে আসছে যে, এসব বিমান অস্ত্র পরিবহনে ব্যবহৃত হয়, তবে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ক্ষতিগ্রস্ত বিমানগুলো মূলত সাধারণ যাত্রী ও পণ্যবাহী ছিল। সবশেষ হামলায় ক্ষতিগ্রস্ত বিমানটিও মূলত ভারত থেকে জীবনদায়ী ওষুধ সংগ্রহের মিশনে যুক্ত ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *