উত্তরপ্রদেশে দেশের দ্রুততম মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

উত্তরপ্রদেশে দেশের দ্রুততম মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মীরাটে দেশের দ্রুততম মেট্রো পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। শতাব্দীনগর স্টেশন থেকে এই প্রকল্পের সূচনার পাশাপাশি তিনি ৮২ কিলোমিটার দীর্ঘ দিল্লি-মিরাট ‘নমো ভারত’ র‍্যাপিড রেল করিডরেরও উদ্বোধন করেন। এই দ্রুতগতির মেট্রোর ফলে মীরাট থেকে দিল্লি পৌঁছাতে সময় লাগবে মাত্র ৫৫ মিনিট।

২৩ কিলোমিটার দীর্ঘ মীরাট মেট্রোর ১৬ কিলোমিটার পথ মাটির উপরে এবং ৭ কিলোমিটার ভূগর্ভস্থ। মোট ১৩টি স্টেশনের এই পথে ট্রেনগুলি ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিবেগে চলাচল করবে। অফিস টাইমে প্রতি ৫ থেকে ১০ মিনিট অন্তর পরিষেবা পাওয়া যাবে। যাত্রীদের সুবিধার্থে কাজের দিনগুলিতে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এই মেট্রো সচল থাকবে।

অন্যদিকে, নমো ভারত করিডরটি দেশের প্রথম রিজিওনাল র‍্যাপিড ট্রানজিট সিস্টেম হিসেবে দিল্লি, গাজিয়াবাদ ও মীরাটকে যুক্ত করবে। এই ট্রেনগুলির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮০ কিলোমিটার হলেও বর্তমানে ১৬০ কিমি বেগে যাতায়াত করবে। উন্নত প্রযুক্তির এই পরিবহন ব্যবস্থা উত্তরপ্রদেশের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *