উত্তরপ্রদেশে ২ লক্ষ কোটির বিনিয়োগ, ৮ শহরে তৈরি হচ্ছে হাই-টেক ডেটা সেন্টার পার্ক

উত্তরপ্রদেশে ২ লক্ষ কোটির বিনিয়োগ, ৮ শহরে তৈরি হচ্ছে হাই-টেক ডেটা সেন্টার পার্ক

উত্তরপ্রদেশকে দেশের ডিজিটাল ও এআই (AI) হাব হিসেবে গড়ে তুলতে মেগা পরিকল্পনা গ্রহণ করেছে যোগী সরকার। এই উদ্যোগের আওতায় নয়ডা, লখনউ, কানপুর ও বারাণসীসহ রাজ্যের ৮টি প্রধান শহরে বিশালাকার ডেটা সেন্টার পার্ক স্থাপন করা হবে। আধুনিক প্রযুক্তিনির্ভর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে প্রায় ২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আসার সম্ভাবনা তৈরি হয়েছে, যা উত্তরপ্রদেশের অর্থনৈতিক মানচিত্রে বড়সড় পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পটি বাস্তবায়নে আদানি গ্রুপ ও এইচসিএল টেকনোলজিসের মতো জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো ইতিবাচক সাড় দিয়ে ইতিমধ্যেই মউ (MoU) স্বাক্ষর করেছে। ডেটা সেন্টারগুলোর নিরবিচ্ছিন্ন পরিচালনার জন্য সরকার ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ ও উন্নত পরিকাঠামো নিশ্চিত করার ওপর বিশেষ জোর দিচ্ছে। বিনিয়োগকারীদের উৎসাহিত করতে মূলধনী ভর্তুকি, স্ট্যাম্প ডিউটি ও বিদ্যুৎ শুল্কে ছাড়ের পাশাপাশি দ্রুত অনুমোদনের জন্য ‘সিঙ্গল উইন্ডো’ সিস্টেম চালু করা হয়েছে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই শিল্প বিপ্লবের ফলে আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে রাজ্যে প্রায় ৫০ হাজার প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। নয়ডা ও যমুনা এক্সপ্রেসওয়ে অঞ্চলে জমি বরাদ্দের কাজ দ্রুত গতিতে চলায় উত্তরপ্রদেশ এখন ক্লাউড কম্পিউটিং ও ডিজিটাল পরিষেবার প্রধান কেন্দ্রে পরিণত হওয়ার পথে। এই পদক্ষেপ রাজ্যকে ডিজিটাল পরিকাঠামোয় দেশের শীর্ষ সারিতে পৌঁছে দেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *