উত্তর থেকেই কি শুরু হচ্ছে পদ্ম শিবিরের পতন? মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝোড়ো প্রচারের শুরু আলিপুরদুয়ার থেকে

উত্তর থেকেই কি শুরু হচ্ছে পদ্ম শিবিরের পতন? মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝোড়ো প্রচারের শুরু আলিপুরদুয়ার থেকে

উত্তরবঙ্গ দখলের লড়াইয়ে এবার সরাসরি ময়দানে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্তেহার প্রকাশের পর কথা রাখলেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের মেগা জনসভা দিয়ে শুরু হচ্ছে তাঁর নির্বাচনী প্রচার। একই দিনে মাটিগাড়া ও ময়নাগুড়িতেও গর্জে উঠবেন তিনি।

আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোট। মূলত উত্তরবঙ্গের জেলাগুলিকেই পাখির চোখ করেছে ঘাসফুল শিবির। গত বিধানসভা নির্বাচনে এই অঞ্চলে কিছুটা পিছিয়ে থাকলেও লোকসভা ভোটে হারানো জমি পুনরুদ্ধার করেছে তৃণমূল। এবার উত্তরবঙ্গ থেকে বিজেপিকে পুরোপুরি সাফ করতে কোমর বেঁধে নামছে শাসকদল। মমতার সফরের মাঝেই মঙ্গলবার থেকে প্রচার শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও, যার রেশ আছড়ে পড়বে নন্দীগ্রামের মাটিতেও। সব মিলিয়ে উত্তরের মাটি থেকে বাংলার মসনদ রক্ষার লড়াইয়ে সুর বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *