উত্তাল মধ্যপ্রাচ্য নিয়ে দিল্লিতে জরুরি বৈঠক, ভারতের বড় পরিকল্পনা
March 25, 20267:43 pm

ইরান ইজরায়েল যুদ্ধের মেঘে কাঁপছে বিশ্ব আর ভারতের প্রস্তুতি তুঙ্গে। পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা রণদামামার আঁচ থেকে দেশকে বাঁচাতে এবার ময়দানে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের প্রবল চাপের মুখে দিল্লিতে আয়োজিত হলো হাই-ভোল্টেজ সর্বদলীয় বৈঠক। রাজনাথ সিংয়ের সভাপতিত্বে অমিত শাহ, নির্মলা সীতারামন ও এস জয়শঙ্করের উপস্থিতিতে তৈরি হলো মহানিষ্ক্রিয়তার ব্লু-প্রিন্ট।
জ্বালানি তেল থেকে শুরু করে রান্নার গ্যাস এবং নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম নিয়ন্ত্রণে রাখতে গঠন করা হয়েছে সাতটি বিশেষ ‘এম্পাওয়ার্ড গ্রুপ’। মধ্যপ্রাচ্যে আটকে থাকা ভারতীয়দের নিরাপত্তা এবং থমকে যাওয়া সাপ্লাই চেইন সচল রাখাই এখন সরকারের পাখির চোখ। সংসদে দাঁড়িয়ে মোদী স্পষ্ট করেছেন যে, এই বিশ্বসংকট মোকাবিলায় কোনো খামতি রাখা হবে না। দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের পকেট বাঁচাতে সব রাজনৈতিক দল ভেদাভেদ ভুলে এখন এককাট্টা।