এইচপি গ্যাসের লোক সেজে ফোন করলেই অ্যাকাউন্ট ফাঁকা, কলকাতায় প্রতারণার ভয়ংকর নতুন কৌশল
March 1, 20267:03 pm

কলকাতা: ‘এইচপি গ্যাস থেকে বলছি’—ফোনে এই একটি কথা শুনেই মাথায় হাত বালিগঞ্জ থেকে বেহালার বাসিন্দাদের। কোনো ওটিপি বা লিঙ্কে ক্লিক না করেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে হাজার হাজার টাকা। শহরে জাঁকিয়ে বসা এই নতুন সাইবার ক্রাইম রুখতে কালঘাম ছুটছে বিশেষজ্ঞদের।
তালিগঞ্জের এক ব্যক্তির অভিজ্ঞতায় দেখা গেছে, শুধু কনজিউমার নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত সামান্য কিছু জিজ্ঞাসাবাদের মাঝেই তার অ্যাকাউন্ট থেকে ৩০০০ টাকা গায়েব হয়ে যায়। চাঞ্চল্যকর বিষয় হলো, ট্রু-কলারেও এই নম্বরগুলোকে ‘ফ্রড’ বা ‘স্প্যাম’ হিসেবে দেখাচ্ছে না। ৯ দিয়ে শুরু হওয়া সাধারণ মোবাইল নম্বর থেকে ফোন আসায় সহজেই ফাঁদে পা দিচ্ছেন সাধারণ মানুষ।
সাবধান থাকতে যা করবেন:
- গ্যাস বা ভর্তুকি সংক্রান্ত কোনো তথ্যের জন্য ফোনে ব্যাংক ডিটেইলস দেবেন না।
- সন্দেহ হলে সরাসরি স্থানীয় গ্যাস অফিসে যোগাযোগ করুন।
- অপরিচিত নম্বর থেকে আসা ফোনের কথায় প্রলুব্ধ হবেন না।