একক কিস্তিতেই মিটবে চার দফার বকেয়া ডিএ, আজই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা

একক কিস্তিতেই মিটবে চার দফার বকেয়া ডিএ, আজই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা

সুপ্রিম কোর্টের নির্দেশে খুশির হাওয়া সরকারি মহলে। ৩১ মার্চের ডেডলাইন মাথায় রেখে শুক্রবার থেকেই বকেয়া মহার্ঘ ভাতার প্রথম কিস্তি মেটানোর প্রক্রিয়া শুরু করল নবান্ন। নতুন সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দুই দফার বদলে এক দফাতেই ২০১৬ থেকে ২০১৯ সালের বকেয়া টাকা পাবেন কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীরা। গ্রুপ-ডি এবং পেনশনভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা পড়লেও, গ্রুপ-এ থেকে সি পর্যায়ের কর্মীদের টাকা ঢুকবে জিপিএফ অ্যাকাউন্টে। তবে এই টাকা আগামী দুই বছর তোলা যাবে না বলে কিছুটা অসন্তোষ তৈরি হয়েছে কর্মী মহলে। অন্যদিকে শিক্ষক ও পুরসভার কর্মীদের বকেয়া মেটানোর ফাইলও ইতিমধ্য়েই অর্থদফতরে পাঠিয়েছে বিকাশ ভবন। দীর্ঘ ১০ বছরের আইনি লড়াই ও আন্দোলনের পর এই প্রাপ্তি কর্মীদের জন্য বড় জয় হিসেবেই দেখা হচ্ছে।

আগামী মাসেই সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি। তার আগেই বকেয়া মেটানোর এই তৎপরতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *