একক শক্তিতে ২৮ আসনে লড়ছে ভারতীয় রাষ্ট্রীয় ফরওয়ার্ড ব্লক

একক শক্তিতে ২৮ আসনে লড়ছে ভারতীয় রাষ্ট্রীয় ফরওয়ার্ড ব্লক

আসন্ন বিধানসভা নির্বাচনে এককভাবে লড়াইয়ের ময়দানে নামছে ভারতীয় রাষ্ট্রীয় ফরওয়ার্ড ব্লক (বিআরএফবি)। দলগত সিদ্ধান্ত অনুযায়ী, তারা রাজ্যের ২৮টি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কলকাতার কয়েকটি আসন বাদ রাখলেও সংলগ্ন জেলাগুলিতে প্রার্থী দেবে তারা। যোগ্য ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই স্মারকলিপি জমা দিয়েছে দলটি।

জাতীয় সাংগঠনিক সম্পাদক এসপি তেওয়ারি জানিয়েছেন, বর্তমানে প্রার্থী বাছাইয়ের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শীঘ্রই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। দুই দফাতেই শান্তিপূর্ণ ও স্বচ্ছ ভোটগ্রহণের দাবি জানিয়েছে বিআরএফবি। দলের মূল লক্ষ্য প্রতিটি ভোটারের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করা, যাতে নির্ভয়ে সকলে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

দলের কার্যকরী সভাপতি কেদার রায় স্পষ্ট করেছেন যে, কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট না করে তারা নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শকে পাথেয় করে নির্বাচনী ময়দানে নামছেন। নেতাজির ভাবধারায় বিশ্বাসী বিভিন্ন সামাজিক গোষ্ঠী ও ফোরামের প্রত্যাশা অনুযায়ী তৈরি হচ্ছে দলের নির্বাচনী ইস্তাহার। জনকল্যাণমূলক সমাজ গঠনের অঙ্গীকার নিয়েই জনগণের দরবারে পৌঁছাতে চাইছে ভারতীয় রাষ্ট্রীয় ফরওয়ার্ড ব্লক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *