একঝলকে আরবাজ-কন্যা সিপারা, খুদে সদস্যকে নিয়ে খান পরিবারে খুশির ইদ

একঝলকে আরবাজ-কন্যা সিপারা, খুদে সদস্যকে নিয়ে খান পরিবারে খুশির ইদ

চলতি বছরের ইদ খান পরিবারের জন্য ছিল অত্যন্ত আনন্দবহ ও বিশেষ। অভিনেতা আরবাজ খান ও তাঁর স্ত্রী সুরা খানের জীবনে নতুন সদস্য হিসেবে এসেছে তাদের কন্যাসন্তান সিপারা। গত বছর ৫৮ বছর বয়সে দ্বিতীয়বার বাবা হওয়ার সুখবর দিলেও এতকাল মেয়েকে লোকচক্ষুর আড়ালেই রেখেছিলেন আরবাজ। তবে এবারের ইদ উদ্‌যাপনের কেন্দ্রবিন্দুতে ছিল এই একরত্তি, যাকে ঘিরেই মেতেছিল গোটা পরিবার।

উৎসবের আমেজ ভাগ করে নিতে সুরা খান সামাজিক মাধ্যমে সিপারার একটি মিষ্টি ঝলক প্রকাশ করেছেন। ছবিতে দেখা যাচ্ছে খুদে সিপারার দু’টি পা, যেখানে সে সাদা সুতোর কাজ করা পাজামা এবং রুপোর তোড়া পরে আছে। ছবির ক্যাপশনে সুরা লিখেছেন ‘ইদের আবহ’। যদিও মেয়ের মুখ এখনও আড়ালে রেখেছেন এই দম্পতি, তবে সিপারার এই বিশেষ সাজ অনুরাগীদের মন জয় করে নিয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর ২০২৩ সালে রূপটানশিল্পী সুরা খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আরবাজ খান। গত বছর ৮ অক্টোবর তাঁদের কোল আলো করে আসে সিপারা। মালাইকা ও আরবাজের এক পুত্রসন্তান আরহান থাকলেও, সুরার সঙ্গে ঘর বাঁধার পর থেকেই তাঁদের সন্তান নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। বর্তমানে নতুন সদস্যকে নিয়ে উৎসবে মেতেছে বলিউডপাড়ার এই জনপ্রিয় পরিবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *