একদিনে ২৬৭ আধিকারিককে সরাল কমিশন, প্রতিবাদে হাই কোর্টের দ্বারস্থ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

একদিনে ২৬৭ আধিকারিককে সরাল কমিশন, প্রতিবাদে হাই কোর্টের দ্বারস্থ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

একযোগে বিডিও, ওআইসি এবং আইসিসহ রাজ্যের ২৬৭ জন আধিকারিককে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই নজিরবিহীন পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোমবার প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন তিনি।

হাই কোর্ট মামলাটি গ্রহণ করেছে এবং জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কমিশনের এই গণ-বদলি ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্য প্রশাসনের গুরুত্বপূর্ণ আধিকারিকদের এভাবে সরিয়ে দেওয়া নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব ফেলবে কি না, এখন সেটাই দেখার বিষয়। আদালতের পরবর্তী রায়ের দিকে তাকিয়ে রয়েছে সব পক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *