একলাফে বাড়ল রান্নার গ্যাসের দাম, মধ্যরাতেই কলকাতা-সহ দেশজুড়ে মহার্ঘ এলপিজি
/indian-express-bangla/media/media_files/2026/03/01/lpg-cylinder-price-hike-2026-03-01-08-59-15.jpg?w=640&resize=640,360&ssl=1)
মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের উত্তাপের মাঝেই দেশজুড়ে আকাশছোঁয়া হলো রান্নার গ্যাসের দাম। বাণিজ্যিক সিলিন্ডারের পাশাপাশি এবার গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়তে চলেছে আমজনতার পকেটে। শুক্রবার মধ্যরাত থেকেই কার্যকর হওয়া এই সিদ্ধান্তের ফলে দেশীয় বাজারে জ্বালানির খরচ এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল।
কলকাতায় ১৪.২ কেজির গার্হস্থ্য সিলিন্ডারের দাম ৬০ টাকা বৃদ্ধি পাওয়ায় নতুন দাম দাঁড়িয়েছে ৯৩৯ টাকা, যা আগে ছিল ৮৭৯ টাকা। একইভাবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১১৫ টাকা বেড়ে হয়েছে ১,৯৯০ টাকা। দিল্লির গ্রাহকদের এখন থেকে সিলিন্ডার প্রতি ৯১৩ টাকা এবং চেন্নাইয়ে ৯২৮.৫০ টাকা গুনতে হবে বলে জানানো হয়েছে।
জ্বালানির ঘাটতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়ালেও ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) একে গুজব বলে উড়িয়ে দিয়েছে। কেন্দ্রের তরফে আশ্বস্ত করা হয়েছে যে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। পেট্রোল বা ডিজেল সংকটের খবর ভিত্তিহীন দাবি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আতঙ্ক থেকে দেশবাসীকে দূরে থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।