একলাফে ৬০ শতাংশ ডিএ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে তিন মাসের এরিয়ার টাকা

একলাফে ৬০ শতাংশ ডিএ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে তিন মাসের এরিয়ার টাকা

দেশজুড়ে লাখ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালের প্রথমার্ধের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণা করতে চলেছে কেন্দ্র। মার্চের শেষ সপ্তাহে বা এপ্রিলের শুরুতেই আসতে পারে এই আনুষ্ঠানিক ঘোষণা।

বাড়ছে মহার্ঘ ভাতা

সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচকের (AICPI-IW) গত ১২ মাসের পরিসংখ্যান অনুযায়ী, এবার ডিএ ২ শতাংশ বৃদ্ধি পাওয়া প্রায় নিশ্চিত। এর ফলে বর্তমানের ৫৮ শতাংশ ডিএ বেড়ে দাঁড়াবে ৬০ শতাংশে। নিয়ম অনুযায়ী, এই নতুন হার ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে।

অ্যাকাউন্টে ঢুকবে বকেয়া টাকা

ঘোষণা হতে সামান্য দেরি হলেও কর্মীরা আর্থিক ক্ষতির মুখে পড়বেন না। জানুয়ারি মাস থেকে কার্যকর হওয়ায় এপ্রিলের বেতনের সাথেই গত তিন মাসের বকেয়া বা এরিয়ার (Arrear) টাকা এককালীন হাতে পাবেন তারা।

বেতনে কতটা প্রভাব পড়বে

উদাহরণস্বরূপ, যদি কোনও কর্মীর মূল বেতন ১৮,০০০ টাকা হয়, তবে ৫৮ শতাংশ হারে তিনি ১০,৪৪৪ টাকা ডিএ পাচ্ছিলেন। এখন ৬০ শতাংশ হারে সেই অঙ্ক বেড়ে দাঁড়াবে ১০,৮০০ টাকায়। অর্থাৎ সরাসরি ৩৬০ টাকা বেতন বৃদ্ধি পাবে। পদমর্যাদা ও মূল বেতন অনুযায়ী এই বৃদ্ধির পরিমাণ আরও বেশি হবে।

মার্চের শেষে ঘোষণা সম্পন্ন হলে প্রশাসনিক প্রক্রিয়া শেষে এপ্রিল মাসের বেতনের সাথেই বর্ধিত ডিএ এবং এরিয়ারের টাকা ঢুকে যাবে কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *