একলা সিদ্ধান্ত নেওয়া শেষ! মন্ত্রীদের চিকিৎসার জন্য এবার দিতে হবে বড় পরীক্ষা

একলা সিদ্ধান্ত নেওয়া শেষ! মন্ত্রীদের চিকিৎসার জন্য এবার দিতে হবে বড় পরীক্ষা

রাজ্যের বাইরে চিকিৎসা করাতে গেলে এখন থেকে মানতে হবে মুখ্যমন্ত্রীর কড়া নিয়ম। স্বরাষ্ট্র দফতরের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী, মন্ত্রী বা তাঁদের পরিবারের সদস্যদের ভিনরাজ্যে চিকিৎসার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি অনুমতি নেওয়া বাধ্যতামূলক। মূলত সরকারি কোষাগারের খরচ নিয়ন্ত্রণ এবং স্বচ্ছতা আনতেই নবান্নের এই নজিরবিহীন পদক্ষেপ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মুখ্যমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভার সদস্য, প্রতিমন্ত্রী এবং তাঁদের নির্ভরশীল পরিবারের সদস্যরা এই নিয়মের আওতায় থাকছেন। সরকারি হাসপাতালের পাশাপাশি তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালেও মিলবে চিকিৎসার সুবিধা। এর আগে এই ধরনের কোনো অনুমতির প্রয়োজন না থাকলেও, বিগত দিনে মন্ত্রীদের বিশাল অংকের মেডিক্যাল বিল নিয়ে তৈরি হওয়া বিতর্ক এড়াতেই এই আইনি সংস্কার করল রাজ্য সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *