একসঙ্গে ১১টি নতুন ডিভাইস আনছে অ্যাপল আইফোন ১৮ প্রো মডেলে থাকছে অবিশ্বাস্য সব চমক

২০২৬ সালে টেক দুনিয়ায় ধামাকা করতে প্রস্তুত অ্যাপল। এ বছর আইফোন ১৮ প্রো সিরিজসহ মোট ১১টি নতুন ডিভাইস বাজারে আনতে পারে এই প্রযুক্তি জায়ান্ট। সবচেয়ে বড় চমক থাকছে আইফোন ১৮ প্রো এবং প্রো ম্যাক্স মডেলে। শোনা যাচ্ছে, এবার ডিসপ্লের নিচেই থাকবে ফেস আইডি প্রযুক্তি, ফলে বিদায় নিতে পারে ডায়নামিক আইল্যান্ড। ক্যামেরায় যুক্ত হচ্ছে ভ্যারিয়েবল অ্যাপারচার যা পেশাদার ফটোগ্রাফির অভিজ্ঞতা দেবে। গতি বাড়াতে থাকছে শক্তিশালী এ২০ প্রো চিপ।
আইফোন ছাড়াও অ্যাপল প্রেমীদের জন্য থাকছে আরও সারপ্রাইজ। তালিকায় রয়েছে বহুল প্রতীক্ষিত ফোল্ডেবল আইফোন, ওলেড ডিসপ্লের আইপ্যাড মিনি এবং এম৫ চিপসমৃদ্ধ ম্যাক স্টুডিও ও ম্যাক মিনি। ঘড়ি প্রেমীদের জন্য আসছে অ্যাপল ওয়াচ সিরিজ ১২ এবং আল্ট্রার নতুন ভার্সন। এমনকি স্মার্ট হোম হাব এবং সিরি-র উন্নত সংস্করণ নিয়েও কাজ করছে কো ম্পা নিটি। সব মিলিয়ে ২০২৬ সাল হতে যাচ্ছে অ্যাপলের ইতিহাসের অন্যতম ব্যস্ত ও বৈপ্লবিক একটি বছর।