এক কিস্তিতেই মিটবে বকেয়া ডিএ, ৩১ মার্চের মধ্যেই পকেটে ঢুকছে মোটা টাকা
March 29, 20261:50 pm

দুই দফায় নয়, বড় ঘোষণা রাজ্য সরকারের। ২০১৬ থেকে ২০১৯ সালের বকেয়া মহার্ঘভাতার ১০০ শতাংশই মিটিয়ে দেওয়া হচ্ছে ৩১ মার্চের মধ্যে। শুক্রবার থেকেই শুরু হয়েছে অর্থ প্রদানের প্রক্রিয়া। চতুর্থ শ্রেণির কর্মচারী এবং পেনশনভোগীদের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। অন্যান্য কর্মীদের প্রাপ্য অর্থ জমা হবে জিপিএফ অ্যাকাউন্টে। নবান্নের নতুন নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, বকেয়া মেটাতে আর অপেক্ষা করতে হবে না কর্মীদের, আগামী দু’দিনের মধ্যেই সবার অ্যাকাউন্টে পৌঁছে যাবে পাওনা টাকা।