এক কোটি টাকার সোনার কয়েনসহ বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

এক কোটি টাকার সোনার কয়েনসহ বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

ভুয়ো কল সেন্টার খুলে সাধারণ মানুষকে প্রতারণার অভিযোগে কলকাতা ও উত্তরবঙ্গসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই অভিযানে এক কোটি টাকার সোনার কয়েন এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়াও ১৫ লক্ষ টাকার ক্রিপ্টো কারেন্সিও বাজেয়াপ্ত করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।

অন্য দিকে আরামবাগের এলএফএ বুকিং লিমিটেড নামক একটি সংস্থার বিরুদ্ধে দুর্নীতি মামলায় ১৫৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। আর্থিক তছরুপের এই তদন্তে আগেই সংস্থার ডিরেক্টর সৈয়দ জিয়াজুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। প্রতারণা ও দুর্নীতির জাল কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *