এক নিমিষেই ছাই ৩ কোটি টাকা! রায়দিঘিতে মাঝরাতের অগ্নিকাণ্ডে তীব্র আতঙ্ক
March 8, 20269:17 am

শনিবার রাতে রায়দিঘির এক কাঠের মিলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত কয়েক কোটি টাকার সামগ্রী। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাণহানি না হলেও প্রায় ৩ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন মালিক। ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিধায়ক ও প্রশাসনিক কর্তারা।