এক মিসড কলেই বুক হবে রান্নার গ্যাস, ইন্ডিয়ান গ্রাহকদের জন্য এল দুর্দান্ত সুবিধা
March 18, 20269:03 am

রান্নার গ্যাস বুকিংয়ের ঝক্কি কমাতে বড়সড় পদক্ষেপ নিল ইন্ডিয়ান অয়েল। অনেক সময় বারবার চেষ্টা করেও সফলভাবে বুকিং করতে না পেরে বিড়ম্বনায় পড়েন সাধারণ গ্রাহকরা। এবার সেই সমস্যার সমাধানে বিশেষ দুটি নম্বর চালু করা হয়েছে। এখন থেকে ৮৯২৭২-২৫৬৬৭ নম্বরে শুধুমাত্র একটি মিসড কল দিয়েই ইন্ডেন গ্রাহকরা সহজেই তাদের রান্নার গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন।
মিসড কল পরিষেবার পাশাপাশি ২৪ ঘণ্টা খোলা থাকছে আইভিআরএস সুবিধাও। এর জন্য গ্রাহকদের ৮৩৯১৯-৯০০৭০ নম্বরে কল করতে হবে। এই নতুন ডিজিটাল উদ্যোগের ফলে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করছে সংস্থাটি। ঘরে বসেই দ্রুত পরিষেবা পাওয়ার এই সহজ পদ্ধতি গ্রাহক মহলে ইতিবাচক সাড়া ফেলেছে।