এক লাফে ২০০ টাকা বাড়ল ট্যাক্স! পাকিস্তানে পেট্রোল ডিজেলের দামে আগুন
March 24, 20266:32 am

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে চরম সংকটে পাকিস্তান। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশে হাই-অক্টেন জ্বালানির ওপর লেভি বা কর ১০০ টাকা থেকে বাড়িয়ে এক ধাক্কায় ৩০০ টাকা করা হয়েছে। বিশ্ববাজারে তেলের ঊর্ধ্বগতি ও ইরান-ইসরায়েল সংঘাতের জেরে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে প্রশাসন।
নতুন দাম অনুযায়ী পাকিস্তানে প্রতি লিটার পেট্রোল ৩২১.১৭ রুপি এবং ডিজেল ৩৩৫.৮৬ রুপিতে ঠেকেছে। জ্বালানির এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রভাবে সেদেশে বিমান ভাড়াও আকাশছোঁয়া হয়ে গিয়েছে। মূলত বিলাসবহুল গাড়িতে ব্যবহৃত জ্বালানির ওপর কর বাড়িয়ে রাজস্ব আদায়ের লক্ষ্য নিয়েছে শাহবাজ সরকার। জেট ফুয়েলের দাম বাড়ায় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের টিকিট।