এজেসি বোস রোডে বহুতল থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু, ঘনীভূত রহস্য

এজেসি বোস রোডে বহুতল থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু, ঘনীভূত রহস্য

কলকাতার এজেসি বোস রোডের বেনিয়াপুকুর এলাকায় একটি আবাসনের পাঁচ তলার ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হলো ৮৫ বছর বয়সী গ্যাব্রিয়েল জোনাস গোমস্ নামে এক বৃদ্ধের। বুধবার ভোর ৬টা ৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। সকালে আবাসনের নিচে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

তদন্তে জানা গেছে, ওই বৃদ্ধ ফ্ল্যাটে একাই থাকতেন। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত একজন পরিচারিকা তাঁর দেখাশোনা করতেন এবং যাওয়ার সময় ফ্ল্যাটের দরজায় বাইরে থেকে তালা দিয়ে যেতেন। ঘটনার সময় ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবন্ধ ছিল। সিসিটিভি ফুটেজে বৃদ্ধকে ব্যালকনি থেকে পড়ে যেতে দেখা গিয়েছে।

পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি এবং অস্বাভাবিক কিছু নজরে আসেনি। বর্তমানে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে স্থানীয় থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *