‘এটিই কি আমার শেষ ভিডিও’ ধর্মান্তর ও লাভ জিহাদ বিতর্কে বিস্ফোরক পরিচালক সনোজ মিশ্র
March 26, 20268:56 am

মহাকুম্ভ থেকে রাতারাতি ভাইরাল হওয়া মোনালিসা এবং পরিচালক সনোজ মিশ্রর বিবাদ এখন চরমে। ‘দ্য ডায়েরি অফ মণিপুর’-এর পরিচালক সনোজ একটি আবেগঘন ভিডিও বার্তায় দাবি করেছেন যে তার জীবন বিপন্ন। তিনি অভিযোগ করেছেন, ধর্মান্তর এবং লাভ জিহাদের বিরুদ্ধে মুখ খোলায় কেরালার বিশেষ কিছু শক্তি তার পেছনে লেগেছে।
সনোজের দাবি, মোনালিসাকে মগজধোলাই করে গোপনে কেরালায় নিয়ে গিয়ে ফরমান খান নামে এক যুবকের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে এবং এর পেছনে প্রভাবশালী রাজনীতিকদের হাত রয়েছে। অন্যদিকে, মোনালিসা পরিচালকের বিরুদ্ধে শ্লীলতাহানির গুরুতর অভিযোগ আনলে সনোজ তা অস্বীকার করে জানান, তিনি মোনালিসাকে বোনের মতো দেখেন। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে মোনালিসাকে নিয়ে সিনেমা তৈরি করলেও মুক্তির আগেই এই আইনি লড়াই ও ব্যক্তিগত বিবাদ এখন নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে।