এটিএম থেকে মিলবে ১০, ২০ ও ৫০ টাকার নোট, খুচরো সমস্যা মেটাতে বড় পদক্ষেপ

এটিএম থেকে মিলবে ১০, ২০ ও ৫০ টাকার নোট, খুচরো সমস্যা মেটাতে বড় পদক্ষেপ

দেশে খুচরো টাকার সংকট দূর করতে এটিএম থেকে ১০, ২০ এবং ৫০ টাকার নোট দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। সাধারণ মানুষ সাধারণত এটিএম থেকে ৫০০ বা ১০০ টাকার নোট তুলে থাকেন, তবে অনেক ক্ষেত্রে ১০০ টাকার নোটের অভাব দেখা দেয়। এই পরিস্থিতিতে ক্ষুদ্র মূল্যের নোটের জোগান নিশ্চিত করতে রিজার্ভ ব্যাঙ্ক ও সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে।

সম্প্রতি সংসদে এই বিষয়ে বিরোধীদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, দেশে ছোট নোটের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে বর্তমান এটিএম মেশিনগুলি ক্ষুদ্র মূল্যের নোট প্রদানের উপযোগী করে তৈরি নয়। এই কারিগরি সমস্যা সমাধানে একটি পাইলট প্রজেক্ট শুরু হয়েছে, যার মাধ্যমে নির্দিষ্ট মেশিনে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, চলতি অর্থবর্ষে বিপুল পরিমাণ ১০, ২০ ও ৫০ টাকার নোট বাজারে ছাড়া হয়েছে। নতুন প্রযুক্তির মেশিনগুলি সফলভাবে কার্যকর হলে সাধারণ মানুষ সরাসরি এটিএম থেকেই খুচরো টাকা সংগ্রহ করতে পারবেন। এতে ডিজিটাল লেনদেনের যুগে খুচরো নোটের আকাল এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *