এনসিইআরটি পাঠ্যবই নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট, কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিস

এনসিইআরটি পাঠ্যবই নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট, কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিস

অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞান পাঠ্যবইয়ে বিচার বিভাগকে অবমাননার অভিযোগে নজিরবিহীন কড়া পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ বইটির মুদ্রণ, ডিজিটাল প্রচার ও পাঠদান সম্পূর্ণ নিষিদ্ধ করে ইতিমধ্যে প্রকাশিত সব কপি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে এনসিইআরটি-র পরিচালক ও শিক্ষা সচিবের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস জারি করা হয়েছে।

আদালত পর্যবেক্ষণ করেছে যে, সংশ্লিষ্ট অধ্যায়ে বিচারব্যবস্থাকে কলঙ্কিত করার পরিকল্পিত প্রচেষ্টা চালানো হয়েছে এবং প্রাক্তন প্রধান বিচারপতির বক্তব্য ভুলভাবে উদ্ধৃত হয়েছে। বেঞ্চ বিষয়টিকে ‘সুপরিকল্পিত ষড়যন্ত্র’ হিসেবে অভিহিত করে দায়ীদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছে। সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, বিতর্কিত অধ্যায়টি ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে এবং বাজার থেকে কপিগুলো উদ্ধারের প্রক্রিয়া চলছে।

আগামী দুই সপ্তাহের মধ্যে এনসিইআরটি-কে এই নির্দেশ কার্যকর করে আদালতে রিপোর্ট জমা দিতে হবে। আদালত স্পষ্ট জানিয়েছে, বৈধ সমালোচনা স্তব্ধ করা উদ্দেশ্য না হলেও প্রতিষ্ঠানের মর্যাদা খর্ব করা বরদাস্ত করা হবে না। ২০২৬–২৭ শিক্ষাবর্ষে সংশোধিত সংস্করণ প্রকাশের কথা জানালেও শীর্ষ আদালত এই ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের যোগ্যতা ও সংশ্লিষ্ট বৈঠকের কার্যবিবরণী তলব করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *