এপস্টিন-যোগ নিয়ে কর্মীদের কাছে দায় স্বীকার ও ক্ষমা প্রার্থনা বিল গেটসের

এপস্টিন-যোগ নিয়ে কর্মীদের কাছে দায় স্বীকার ও ক্ষমা প্রার্থনা বিল গেটসের

যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে যোগাযোগ রাখা নিয়ে তৈরি হওয়া বিতর্কে নিজের দায় স্বীকার করেছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেট্‌স। সম্প্রতি গেট্‌স ফাউন্ডেশনের কর্মীদের সঙ্গে এক টাউন হল বৈঠকে তিনি এই বিষয়ে খোলামেলা আলোচনা করেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নিজের কাজের জন্য দায়বদ্ধতা প্রকাশ করেছেন তিনি।

ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুসারে, গেট্‌স তাঁর কর্মীদের কাছে এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। তিনি জানান, এপস্টিনের সঙ্গে দেখা করা এবং সংস্থাকে এই বিতর্কে জড়ানো একটি বড় ভুল ছিল। তবে গেট্‌স স্পষ্ট করেছেন যে, তিনি কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না এবং ভুলবশত এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মার্কিন বিচার বিভাগীয় নথিতে এপস্টিনের সঙ্গে গেট্‌সের একাধিকবার সাক্ষাতের ইঙ্গিত মিলেছে। বৈঠকে বিল গেট্‌স স্বীকার করেন যে ব্যক্তিগত কিছু সম্পর্কের কথা এপস্টিন জানতেন, তবে সেটির সঙ্গে বর্তমান বিতর্কের কোনো যোগ নেই। ফাউন্ডেশনের ভাবমূর্তি রক্ষায় তিনি ভবিষ্যতে আরও সতর্ক থাকার আশ্বাস দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *