এপ্রিলের শুরুতেই কার কপালে রাজযোগ আর কার অর্থপ্রাপ্তি জেনে নিন আজকের রাশিফল

নতুন মাসের প্রথম দিনটি ১২টি রাশির জন্য নিয়ে এসেছে বড়সড় চমক। আজ ১ এপ্রিল গ্রহ-নক্ষত্রের অবস্থানে যেমন উন্নতির যোগ রয়েছে, তেমনই কিছু রাশির জন্য রয়েছে সতর্কবার্তা। পদোন্নতি থেকে শুরু করে আকস্মিক ধনলাভ— কাদের ভাগ্যের চাকা ঘুরছে আজ? দেখে নিন এক নজরে।
মেষ রাশি
আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। প্রিয় কোনো মানুষের সঙ্গে আকস্মিক সাক্ষাৎ মন ভালো করে দেবে। রাজনীতিতে প্রবেশের ইচ্ছা থাকলে আজ শুভ পদক্ষেপ নিতে পারেন। তবে পারিবারিক অশান্তি এড়াতে মেজাজ নিয়ন্ত্রণে রাখুন।
বৃষ রাশি
আজকের দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। কর্মক্ষেত্রে ভুল সিদ্ধান্তের কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অপ্রীতির মুখে পড়তে পারেন। অতিরিক্ত দৌড়ঝাঁপে বিরক্তি বাড়তে পারে। তবে ব্যবসায় বড় লাভের যোগ রয়েছে এবং সন্তানদের পক্ষ থেকে কোনো সুখবর পেতে পারেন।
মিথুন রাশি
আর্থিক দিক থেকে আজ আপনি অত্যন্ত ভাগ্যবান। আচমকা অর্থপ্রাপ্তিতে পরিবারে খুশির হাওয়া বইবে। নতুন ব্যবসা শুরুর জন্য এটি উপযুক্ত সময়। তবে কর্মক্ষেত্রে কিছুটা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। যেকোনো বড় আর্থিক বিনিয়োগের আগে অভিজ্ঞদের পরামর্শ নিন।