এপ্রিল থেকে এসবিআই ক্রেডিট কার্ডের নিয়মে বড় বদল: আপনার পকেটে কী প্রভাব পড়বে?

এপ্রিল থেকে এসবিআই ক্রেডিট কার্ডের নিয়মে বড় বদল: আপনার পকেটে কী প্রভাব পড়বে?

১ এপ্রিল থেকে শুরু হওয়া নতুন অর্থবর্ষে ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্ট রিডেম্পশন নীতিতে বড়সড় পরিবর্তন আনছে এসবিআই কার্ড। নতুন নিয়ম অনুযায়ী, সাধারণ ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা মাসে সর্বোচ্চ ৬০,০০০ রিওয়ার্ড পয়েন্ট স্টেটমেন্ট ক্রেডিট হিসেবে ব্যবহার করতে পারবেন। অতিরিক্ত পয়েন্ট জমা থাকলেও এক মাসে নির্দিষ্ট সীমার বেশি রিডিম করা যাবে না, যা গ্রাহকদের পয়েন্ট ব্যবহারের ধরনে সরাসরি প্রভাব ফেলবে।

সংস্থার ঘোষণা অনুযায়ী, প্রিমিয়াম কার্ডধারীরা এই মাসিক সীমার আওতামুক্ত থাকবেন, ফলে তারা আগের মতোই নমনীয়ভাবে পয়েন্ট ব্যবহারের সুবিধা পাবেন। এছাড়া নির্দিষ্ট কিছু কার্ডের ক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্ট এখন থেকে শুধুমাত্র ৪,০০০-এর গুণিতক সংখ্যায় রিডিম করা সম্ভব হবে। অর্থাৎ ৩,৫০০ বা ৫,৫০০-এর মতো আসাম্পূর্ণ সংখ্যার পয়েন্ট রিডিম করার সুযোগ আর থাকছে না।

গ্রাহকদের সুবিধার্থে এসবিআই কার্ড মোবাইল অ্যাপের মাধ্যমে পয়েন্ট রিডিম করার প্রক্রিয়াটি অপরিবর্তিত রাখা হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, এই নতুন সীমাবদ্ধতার কারণে গ্রাহকদের এখন থেকে পরিকল্পিতভাবে পয়েন্ট রিডিম করতে হবে। রিওয়ার্ড স্ট্রাকচারের এই পরিবর্তন মূলত প্রিমিয়াম ও সাধারণ কার্ডের সুবিধার মধ্যে পার্থক্য আরও স্পষ্ট করে তুলল, যা সচেতন গ্রাহকদের রিওয়ার্ড ব্যবহারের কৌশলে পরিবর্তন আনতে বাধ্য করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *