“এমন জায়গায় সরিয়ে দেব যে ফিরতে পারবেন না”, বিনীত গোয়েলকে বেনজির হুঁশিয়ারি জ্ঞানেশ কুমারের!
March 9, 20267:36 pm

রাজ্যে ভোটের দামামা বাজতেই কড়া মেজাজে নির্বাচন কমিশন। সোমবার প্রশাসনিক বৈঠকে এডিজি বিনীত গোয়েলকে মাঝপথে থামিয়ে নজিরবিহীন হুঁশিয়ারি দেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মাদক ও মদ নিয়ন্ত্রণ নিয়ে গাফিলতি রুখতে আবগারি ও পুলিশকে চরম সতর্কবার্তা দিয়ে সাফ জানান, কাজে ভুল হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।