এম আর বাঙ্গুর হাসপাতালে বিরল অস্ত্রোপচার: বৃদ্ধার পিত্তথলি থেকে বেরলো ২০০০ পাথর

এম আর বাঙ্গুর হাসপাতালে বিরল অস্ত্রোপচার: বৃদ্ধার পিত্তথলি থেকে বেরলো ২০০০ পাথর

কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে এক ৭৫ বছর বয়সী বৃদ্ধার পিত্তথলি থেকে প্রায় ২০০০ পাথর বের করে নজির গড়লেন চিকিৎসকরা। অসহ্য পেটে যন্ত্রণা ও বমি নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ওই রোগীর শারীরিক পরীক্ষায় ধরা পড়ে তিনি ‘গলব্লাডার স্টোন’ সমস্যায় ভুগছেন। উচ্চ রক্তচাপ ও সুগার নিয়ন্ত্রণে আনার পর শল্য চিকিৎসক ডাঃ নিলয় নারায়ণ সরকারের নেতৃত্বে ল্যাপারোস্কপিক অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

দীর্ঘ প্রচেষ্টার পর সফলভাবে সম্পন্ন হওয়া এই অস্ত্রোপচারে চিকিৎসক ও নার্সিং স্টাফদের সম্মিলিত প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন হাসপাতালের সুপার ডাঃ শিশির নস্কর। ডা. সরকার জানান, দীর্ঘ কেরিয়ারে পিত্তথলিতে এত বিপুল সংখ্যক পাথর তিনি আগে কখনও দেখেননি। এমনকি শুধুমাত্র পাথরগুলো বের করতেই চিকিৎসকদের আধ ঘণ্টার বেশি সময় লেগেছিল।

বর্তমানে রোগী সুস্থ আছেন এবং হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে এই জটিল অস্ত্রোপচার হওয়ায় খুশি রোগীর পরিবার। অ্যানেসথেসিয়া বিভাগ ও নার্সিং কর্মীদের বিশেষ সহায়তায় এই বিরল চিকিৎসা সাফল্য অর্জন সম্ভব হয়েছে, যা দক্ষিণ কলকাতার এই সরকারি হাসপাতালের পরিষেবাগত উৎকর্ষকে পুনরায় প্রমাণ করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *