এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রুদের জন্য কড়া ফিটনেস নীতি, ওজন বাড়লেই বেতন কাটার হুঁশিয়ারি

এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রুদের জন্য কড়া ফিটনেস নীতি, ওজন বাড়লেই বেতন কাটার হুঁশিয়ারি

আগামী ১ মে ২০২৬ থেকে কেবিন ক্রুদের জন্য কঠোর স্বাস্থ্য ও ফিটনেস নীতি কার্যকর করতে চলেছে এয়ার ইন্ডিয়া। নতুন এই নিয়মে স্পষ্ট জানানো হয়েছে, নির্ধারিত ওজনের চেয়ে বেশি বা শারীরিকভাবে আনফিট হলে কর্মীদের ডিউটি থেকে সরিয়ে দেওয়া হতে পারে। বারবার সতর্ক করার পরেও পরিস্থিতির উন্নতি না হলে বেতন কাটা থেকে শুরু করে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিমান সংস্থাটি।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক মানদণ্ড ও যাত্রী নিরাপত্তা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) বিএমআই নির্দেশিকা মেনে কর্মীদের শারীরিক সক্ষমতা মূল্যায়ন করা হবে। বিমানে ওঠার আগে বা পরে যেকোনো সময় হঠাৎ করে কর্মীদের ওজন পরীক্ষা করা হতে পারে। বিশেষ করে যাদের বিএমআই ৩০-এর বেশি, তাদের ওজন কমানোর জন্য মাত্র ৩০ দিন সময় দেওয়া হবে।

ওজন পরীক্ষার পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় কর্মীদের দক্ষতাও যাচাই করা হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সর্বোচ্চ তিনবার সুযোগ মিলবে, অন্যথায় বিমানে কাজ করার অনুমতি মিলবে না। তবে কঠোর নিয়মের পাশাপাশি কর্মীদের সহায়তায় বিশেষ ডায়েট প্ল্যান ও ফিটনেস প্রোগ্রামের ব্যবস্থাও রেখেছে এয়ার ইন্ডিয়া। পেশাদারিত্ব ও ব্র্যান্ড ভ্যালু ধরে রাখতেই এই আমূল পরিবর্তন আনা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *